কানাইঘাটে মাদ্রাসা শিক্ষক আবু তাহের হত্যা মামলার রায় : ভাই’র ফাঁসি-স্ত্রীর যাবজ্জীবন
সিন্টু রঞ্জন চন্দ : কানাইঘাটে মাদ্রাসা শিক্ষক হাফেজ আবু তাহের হত্যা মামলায় তারই সৎ ভাই’র মৃত্যুদন্ড (ফাঁসি) ও স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের ভারপ্রাপ্ত বিজ্ঞ বিচারক মোঃ মঞ্জুরুল হক খান। দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে- কানাইঘাট থানার দীঘিরপাড় পূর্ব ইউনিয়নের [...]











