0

ব্যবসায়ীদের দ্রুততম সময়ে ভিসা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে : সিলেটে বৃটিশ মন্ত্রী বার্ট

আগামী জুলাই থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদনের ক্ষেত্রে বড় ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সেদেশের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী আলিস্টার বার্ট। সেই সাথে ব্যবসায়ীদের জন্য দ্রুততম সময়ে ভিসা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।  প্রতিমন্ত্রী আলিস্টার বার্ট গতকাল সিলেটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন এবং বৃটিশ হাই কমিশনের তথ্য অফিসার সৈয়দা নাজনীন ফেরদৌসী বক্তব্য রাখেন।

আলিস্টার বার্ট  জানান, বৃটেনের ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন প্রত্যাখ্যান হলে ১ জুলাই থেকে আপিল করার সুযোগ থাকবে না। সেক্ষেত্রে নতুনভাবে আবেদন করতে হবে। আগামী জুলাই থেকে সেটেলমেন্ট ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির আবেদনের ক্ষেত্রেও এই নীতিমালা চালু হবে। এছাড়া, ব্যবসায়ীরা যাতে  দ্রুততম সময়ে ভিসা পেতে পারেন সেজন্য ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনের প্রিমিয়াম সার্ভিস চালু হবে। এর মাধ্যমে অতিরিক্ত ফি দিয়ে স্বল্প সময়ে ভিসা প্রদান করা হবে। টিয়ার টু ক্যাটাগরির স্কিলড ওয়ার্কাররাও এই সুবিধা পাবেন বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মি. বার্ট বলেন, যুক্তরাজ্যে বর্তমানে যে সব শিক্ষার্থী কলেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন, তাদের ব্যাপারে সে দেশে নিযুক্ত বাংলাদেশী হাই কমিশনারের সাথে বৃটেনের ফরেন এন্ড কমনওয়েল্থ অফিসারের আলোচনা চলছে। নীতিমালা অনুযায়ী কলেজ বন্ধ হলে ৬ সপ্তাহের মধ্যে ওই শিক্ষার্থীকে অন্যত্র ভর্তি হতে হবে। সেটি যারা করেনি, তাদের জন্য করণীয় নির্ধারণে একটি ঐক্যমত্যে পৌঁছা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গত সোমবার ঢাকায় বিরোধী দলীয় নেত্রীর সাথে আলাপকালে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে প্রদত্ত তার বক্তব্য যথাযথভাবে মিডিয়ায় আসেনি উল্লেখ করে মন্ত্রী জানান, এ বিষয়ে আজ আবার তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
এর আগে মন্ত্রী ডিএফআইডির অর্থ সহায়তায় সিলেট নগরীতে পরিচালিত নগর দারিদ্র্য বিমোচন কর্মসূচীর একটি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি বস্তিবাসী লোকজনের সাথে কথা বলেন ও বস্তিবাসী শিশুদের সাথে কিছু সময় কাটান। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান উপস্থিত ছিলেন।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মে 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « এপ্রি   জুন »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম