0
পুলিশ থেকে নিরাপদ দুরত্বে থাকুন
সিলেট সংবাদ : সাংবাদিকদের দায়িত্ব পালনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নিরাপদ দুরত্বে থেকে সংবাদ সংগ্রহের পরামর্শ দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু। নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করলে দুঘর্টনা এড়ানো যেতে পারে বলেও মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিজিটাল বাংলাদেশ ফোরাম আয়োজিত ‘জঙ্গিবাদ ও হরতাল দেশ গড়ার অন্তরায়’ শীর্ষক এক সেমিনারে তিনি এমন পরামর্শ দেন। টুকু বলেন, যখন এ ধরনের সংঘাত সৃষ্টি হয়, জনগণের যাতায়াত বিঘ্ন হয়- আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বেরত থাকে সে সময়, নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগগ্রহ করলে দুর্ঘটনা এড়ানো যাবে। তিনি বলেন, হরতাল জনগণের অধিকার আদায়ের শেষ অস্ত্র। অধিকার আদায়ের পথ হিসেবে আওয়ামী লীগ এ অস্ত্রটি ব্যবহার করে এসেছে। কিন্তু বিরোধী দল বিএনপি অগণতান্ত্রিক উপায়ে অত্যন্ত খারাপভাবে এ অস্ত্রটির অপব্যবহার করে তা ভোতা অস্ত্রতে পরিণত করেছে।










