বিডিনিউজে সন্ত্রাসী ঘটনায় ৩ গ্রেফতার
অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দুই সাংবাদিকসহ তিনজনকে ছুরিকাঘাত ও হামলার ঘটনায় মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম ওরফে সৌরভ, হোসেন ও ইলিয়াস। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান জানান, হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জাহিদুল [...]











