0

দুর্নীতিবাজ আওয়ামী সরকার সংবিধান ও গণতন্ত্রকে ক্ষত-বিক্ষত করে ফেলেছে : নগর জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বর্তমান ক্ষমতাসীন বাকশালী সরকারের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও গণতন্ত্র কোনটিই নিরাপদ নয়। সর্বত্র দুর্নীতি লুটপাটের মহোৎসব, নগ্ন দলীয়করণের ফলে দেশের আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে।বিরোধী দলকে নেতৃত্বশূন্য করতে সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দকে সাজানো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে নির্যাতন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়লেও সেদিকে সরকারের খেয়াল নেই। তারা উন্নয়নের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়। জনগণ তাদের সকল মিথ্যাচার বুঝতে পেরেছে এবং আওয়ামী ফ্যাসীবাদকে প্রত্যাখ্যান করেছে। নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দিলেই জাতি প্রমাণ করে দিবে। তাই অবিলম্বে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচন দিতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় আওয়ামীলীগ চিরদিনের জন্য এদেশের মানুষের অন্তর থেকে মুছে যাবে।

তিনি গতকাল রবিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সীমাহীন দুর্নীতি, লুটপাট, নগ্ন দলীয়করণ, আইনশৃংখলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দকে নিঃশর্তভাবে মুক্তি এবং অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে জাতীয় নির্বাচন দেওয়ার দাবীতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নগর জামায়াতের সেক্রেটারী সিরাজুল ইসলাম শাহীন এর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম ও মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা এডভোকেট আব্দুর রব, মুফতী আলী হায়দার ও সিলেট মহানগর শিবির সেক্রেটারী আনোয়ারুল ওয়াদুদ টিপু প্রমুখ। বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মে 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « এপ্রি   জুন »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম