0

জালালাবাদ গ্যাসের গাড়ি ভাঙচুর মামলায় আব্দুল আহাদ খান জামালসহ ৬ নেতাকর্মীর আগাম জামিন

সিলেট সংবাদ : সিলেট নগরীতে গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল আহাদ খান জামাল, সিলেট জেলা  স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আরিফ ইকবাল নেহালসহ ৬ ছাত্রদল,  স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী। ১৬ মে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণ করার প্রতিবাদে সিলেট কোর্টপয়েন্টে  স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ পর নগরীতে জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের গাড়ি ভাঙচুরের ঘটনায় কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।
গতকাল ২১ মে সোমবার  স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ এবং বিচারপতি নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা হলেন মহানগর  স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা কামাল ফরহাদ, ছাত্রদল নেতা এমদাদ বক্স ও  স্বেচ্ছাসেবক দল নেতা আবদুল খালিক মিল্টন, সরকারি কলেজ ছাত্রদল নেতা বদরুল আজাদ রানা। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট এবাদুর রহমান চৌধুরী, এডভোকেট কামরুজ্জামান সেলিম।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মে 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « এপ্রি   জুন »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম