0

মোবাইলে প্রেম থানায় বিয়ে

ছেলেটির মোবাইলের একটি দোকান ছিল। মোবাইলে প্রেম হয় পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সঙ্গে। বিয়ে করতে তারা গত শুক্রবার রাতে পালিয়ে সিলেট নগরীর একটি আবাসিক হোটেল ওঠেন। ওই হোটেলে পুলিশের তল্লাশি চলছিল। দু’জনকে আটক করে পুলিশ। তাদের সম্পর্কে জানতে পুলিশ দুই পরিবারকে খবর দেয়। গতকাল শনিবার পরিবারের সদস্যরা এলে শেষে দুই পক্ষের সম্মতিতে সিলেট কোতোয়ালী থানায় বিয়ে সম্পন্ন হয়।

মোবাইলে প্রেম, অতঃপর থানায় বিয়ে সম্পন্ন হওয়া তরুণ-তরুণী মোহাম্মদ স্বপন মিয়া (২৩) ও মনিরা বেগম (২০)। দু’জনের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাশাপাশি দুটো গ্রামে।
পুলিশ জানায়, ছেলে ও মেয়ে পারিবারিকভাবে বিয়ে হবে না জেনে তারা পালিয়েছিলেন। লালবাজার এলাকার আল-আমিন আবাসিক হোটেল থেকে পুলিশের হাতে ধরা পড়ায় তারা তাদের সম্পর্কের কথা জানিয়ে দুই পরিবারকে বুঝিয়ে পুলিশকে বিয়ের ব্যবস্থা করার অনুরোধ জানান। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে ছেলে ও মেয়ের পরিবারকে খবর দিয়ে ৫০ হাজার টাকায় কাবিন ধার্য্য করে বিয়ে সম্পন্ন করা হয়।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ মুবাশ্বির জানান, গতকাল সকাল সাড়ে ১১টায় বিয়ে সম্পন্ন হয়। ছেলে ও মেয়ের পক্ষে পরিবারের সদস্য ছাড়াও ওই এলাকার ইউনিয়ন পরিষদের একজন সদস্য উপস্থিত ছিলেন। পরে একটি সাধারণ ডায়েরি করে ইউপি সদস্যের জিম্মায় বর ও কনেকে ছেড়ে দেওয়া হয়।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মে 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « এপ্রি   জুন »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম