অভিনন্দন নিশাত মজুমদার, এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী…
আমরা অত্যন্ত আনন্দ আর গর্বের সাথে জানাচ্ছি যে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৯ হাজার ৩৫ ফুট উঁচু) জয় করেছেন। সমগ্র জাতির জন্য এ এক বিরাট অর্জন এবং বাংলাদেশের পর্বতারোহনের ইতিহাসে একটি মাইলফলক। নিশাত মজুমদার বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাবের সদস্য এবং বর্তমানে ঢাকা ওয়াসায় [...]











