0
নেতাদের জামিন না হওয়া লজ্জাজনক : ব্যারিস্টার রফিক
সিলেট সংবাদ : খুনি ও সন্ত্রাসীরা জামিন পেলেও জাতীয় নেতারা জামিন পাচ্ছে না-এ কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এছাড়া ব্যারিস্টার রফিক বিএনপি ও সমমনা বিভিন্ন দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।










