বিয়ানীবাজারে রক্তক্ষয়ী সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
সিলেট সংবাদ : বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে রবিবার রাতে কলেজ ছাত্র নিহত এবং অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়েছেন। সংঘর্ষে ঘটনাস্থলে নিহত কলেজ ছাত্রের নাম নুরুল আলম (২২)। নুরুল নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে কলেজ ছাত্রদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে রাখা নুরুলের মরদেহ এক নজর দেখতে কলেজের সহপাঠীসহ ছাত্ররা [...]











