0
কোনও যুদ্ধ বন্ধ না করেই তিনি শান্তিতে নোবেল পেলেন : আশরাফ
সিলেট সংবাদ : স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার (ইউনূস) বেসিক সাবজেক্ট ছিল অর্থনীতি। তিনি অর্থনীতিতে নোবেল পেলেন না। কোনও যুদ্ধ বন্ধ না করেই তিনি শান্তিতে নোবেল পেলেন।বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আশরাফ বলেন, মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি আর বিদেশ থেকে লিল্লার টাকা এনে এনজিও করে দেশের উন্নয়ন হয় না। ক্ষুদ্র ঋণে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না। একশ বছরেও বাংলাদেশের উন্নয়ন হবে না- ক্ষুদ্র ঋণে আশরাফ বলেন, পৃথিবীর বেশ কিছূ রাজধানীতে গিয়ে চীজ, স্যান্ডউইচ আর একটু সাদা ওয়াইন খেলে জনপ্রিয়তা বাড়ে। এখানে মাইক্রো ক্রেডিট করলেন আর নোবেল পেলেন শান্তিতে। তিনি কোন দেশে, কোন যুদ্ধে শান্তি এনেছেন তা জানতে চান আশরাফ। শুধু নোবেল পাওয়া নিয়েই নয়, নোবেলে মনোনোয়ন প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, এই নোবেল প্রাইজ কিভাবে দেওয়া হয়, কেনো দেওয়া হয় আর কিভাবে আসে এ বিষয়ে আমার অনেক বেশি অভিজ্ঞতা আছে। তিনি বলেন, আয়ারল্যান্ডে দুই গৃহবধূ শান্তি প্রতিষ্টার আন্দোলন শুরু করলেন। তাদের শুরু করা মাদার ফর পিস আন্দোলনের জন্য শান্তিতে পুরস্কার দেওয়া হলো। এরপর পুরস্কারের টাকা ভাগাভাগি নিয়ে তারা আদালতে গেলে ওই সংগঠনকে আর খুঁজে পাওয়া যায়নি। এসময় আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে পরনির্ভরশীলতার বেড়াজাল থেকে বের হয়ে সত্যিকার অর্থে এগিয়ে নিচ্ছেন।










