0

রাজনৈতিক কারণেই ইলিয়াস গুম হয়েছে: তাহসিনা

সিলেট সংবাদ

rtnnবিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, তার স্বামী রাজনীতি করতেন। রাজনৈতিক কারণেই তার স্বামীকে আলীকে গুম করা হয়েছে।তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের এক সপ্তাহ পার হলেও তার স্বামীর খোঁজ পাওয়া ও উদ্ধারে অগ্রগতি না হওয়ায় তিনি আশাহত। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে কিছু করবেন বলে তিনি এখনো আশাবাদী।

বুধবার রাজধানীর বনানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস আলীর স্ত্রী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের এক সপ্তাহ পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। তাঁর সাথে কেউ কোনো যোগাযোগও করেনি। অদৃশ্য কারণে তারা নিশ্চুপ। কিন্তু কেন, তা আমি জানি না।

শেখ হাসিনার সাথে আবার সাক্ষাত করবেন কি না এমন এক প্রশ্নের জবাবে রুশদীর বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক ব্যস্ত। প্রথমবার যখন দেখা করেছি, তিনি আমাকে অনেক সমাদর করেছেন, বোন বলেছেন। আশা করি তিনি এটি মনে রাখবেন।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইলিয়াসের গুম হওয়ার কারণটি অবশ্যই রাজনৈতিক। কারণ, তাঁর সঙ্গে ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে কারও দ্বন্দ্ব আছে, এটা আমার জানা নেই।’

তাহসিনা রুশদীর বলেন, ‘সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়ার পর আমি আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এত দিনেও কোনো অগ্রগতি পাচ্ছি না। এ জন্য আশাহত হয়ে যাচ্ছি।’

ইলিয়াস আলীর গুমের ঘটনাটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফসল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর বলেন, ‘দ্বন্দ্ব থাকবেই। গোয়েন্দারা যদি মনে করেন, এ ধরনের কোনো বিষয়, যে-ই হোক না কেন, তাঁকে খুঁজে বের করুক। তাঁকে যারাই তুলে নিয়ে যাক না কেন, সরকারের এটি জানা থাকতে হবে। তাদের অনেক গোয়েন্দা আছে, ক্ষমতা আছে।’

ইলিয়াসকে খুঁজে বের করতে সরকার কোনো ধরনের অবহেলা করছে কি না—এমন প্রশ্নের জবাবে তাহসিনা রুশদীর বলেন, আমি কোনো ধরনের সাড়া পাচ্ছি পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে থেকে রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবিক বিষয়টি বিবেচনায় এনে ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতেও তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানা তাহসিনা।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন। ২১ পার হলেও তার কোন সন্ধন মেলেনি।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মে 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « এপ্রি   জুন »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম