গ্রাহক সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের কার্যক্রমকে কোটি গ্রাহকের কাছে পৌছে দিতে হবে : ডিজি এটিএম সালেহ
সিলেট সংবাদ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর ট্রেনিং এন্ড রিচার্স একাডেমীর ডিজি এটিএম সালেহ বলেছেন, ব্যাংকিং কার্যক্রমে সবার আগে গ্রাহকদের যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। একজন কর্মকর্তার গ্রাহক সেবাই মূল সম্বল। তিনি বলেন, উন্নত গ্রাহক সেবার মাধ্যমে আগামী দিনে ইসলামী ব্যাংকের কার্যক্রমকে কোটি গ্রাহকের কাছে পৌছে দিতে হবে। গতকাল ইসলামী ব্যাংক সিলেট জোনের উদ্যোগে নগরীর তালতলাস্থ [...]











