0

মহান মে দিবস পালিত

মালিক শ্রমিক একতা শিল্পোন্নয়নের মূল কথা’ এই শ্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এদিনকে তখন থেকে সারা বিশ্বে ‘মে দিবস’ পালন করা হচ্ছে।

শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ মহান মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলের নেতা বেগম খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।

মহান মে দিবসে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মতিঝিলের শ্রম ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

পরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বমন্দার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও প্রযুক্তি প্রয়োগের সামর্থ অর্জনের জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, শিল্প কলকারখানা টিকে থাকলে শ্রমিক মালিক ও দেশ বাঁচবে। তিনি দেশের স্বার্থকে প্রাধান্য দিতে সকলের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী এ সময় মে দিবস মেলার উদ্বোধন করেন।

এর আগে সমাবেশ পরবর্তী শ্রমিক সমাবেশে শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে বেতন কাঠামো ঘোষণাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ করতে ২০০৬ সালের শ্রম আইন সংশোধন করা হচ্ছে।

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম শ্রমিকদের ৫ দফা দাবি আদায়ের অঙ্গীকার নিয়ে মহান মে দিবস উদযাপন করেছে। সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ এবং লাল পতাকা শোভাযাত্রা করে সংগঠনের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মোশরেফা মিশু।

টেঙটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। রাগিব আহসান মুন্নার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আবুল হোসাইন ও তপন সাহা।

শ্রমিক জোট বাংলাদেশের পক্ষে সকাল ১০টায় প্রেসক্লাবের উত্তর গেটে আ. কাদের হাওলাদারের সভাপতিত্বে শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। মোখলেসুর রহমান, বাদল খান, গোলাম হাফিজ প্রমুখ এই সমাবেশে বক্তব্য রাখেন।

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সকালে মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। মো. বাহারানে সুলতান বাহার এতে সভাপতিত্ব করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ ও পরে শোভাযাত্রার আয়োজন করে।

বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ঢাকা অটোরিকশা ইউনিয়ন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, জাতীয় মুক্তি কাউন্সিল, স্রোত আবৃত্তি সংসদ, পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

নাট্য সংগঠন ‘আরণ্যক’ বিকেলে শহীদ মিনারে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করে।

আজ ছিল সরকারি ছুটি। মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা বিশেষ ক্রোড়পত্র ও নিবন্ধ প্রকাশ করে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও রেডিওতে মে দিবসের অনুষ্ঠান সমপ্রচার করা হয়। সকল সংবাদপত্র অফিসে আজ ছুটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন সড়ক দ্বীপ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মে 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « এপ্রি   জুন »
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম