ভূমি অফিসের উদাসীনতা : ছাতকে ভুমি মালিকানা নিয়ে বিরোধ দু’পক্ষের সংঘর্ষের আশংকা
তপন জ্যোতি তপু,ছাতক :>>>>>>>
ছাতকে ভুমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ এখন চরম আকার ধারন করেছে। স্থানীয় তফসিলদার ও গ্রাম্য পঞ্চায়েত কমিটির মুরব্বীরা ৬০ শতক ভুমি নিয়ে বিরোধের নিস্পত্তি করতে না পারায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
স্থানীয় সাংবাদিকদের সামনে এমনই অভিযোগ করেছেন উপজেলার জাহিদপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মালিক।জানা যায, দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামের আব্দুল মালিক এলাকার সুজা সিংহ মজুমদারের কাছ থেকে ২০০১ সালে ৬০ শতক জমি ক্রয় করেন। এদিকে একই গ্রামের আসিদ আলীকে ২০১১ সালে সুনামগঞ্জ জেলা পরিষদের মাধ্যমে সরকারী খাঁস এক একর ভুমি বন্দোবস্ত দেয়া হয়। আব্দুল মালিকের অভিযোগ, প্রতিপক্ষ আসিদ আলী খাঁস জমি বাদ দিয়ে দীর্ঘদিন যাবৎ তার মালিকানা জমি দখলে নেয়ার পায়তারা করছেন । এদিকে ভুমি জটিলতার নিরসনে স্থানীয় ভুমি অফিসে উভয় পক্ষই আবেদন- করলেও সংশি¬ষ্ট তহসিলদার এ ব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ ব্যাপারে কয়েকটি গ্রামের পঞ্চায়েত কমিটির মুরব্বীরা উভয় পক্ষের সাথে একাধিকবার উদ্যোগ নিলেও এ বিরোধের নিস্পত্তি করা সম্ভব হয়নি। এ ব্যাপারে স্থানীয় ভূমি অফিসের তহশীলদার প্রদীপ বাবুর সাথে যোগাযোগ করা হলে এবিষয়ে তিনি কিছুই জানেননা বলে জানান











