0

ইলিয়াস আলীকে হাজির করতে কেন নির্দেশ নয় : হাইকোর্টের রুল

সিলেট সংবাদ : নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীকে আগামী ১০ দিনের মধ্যে হাজির করার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আজ সকালে নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী হাইকোর্টে রিট করেন। পরে দুপুর সাড়ে ৩টার দিকে এ শুনানি হয়।রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গুলশান ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১০ জনকে বিবাদী করা হয়।ইলিয়াস আলীকে বেআইনিভাবে আটক রাখা হয়নি-নিশ্চিত করতে আদালতের সন্তুষ্টির জন্য কেন তাকে আদালতে হাজির করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়।উল্লেখ্য, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর বনানী থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার নিখোঁজ হন। পরে একই রাতে মহাখালী এলাকা থেকে তার গাড়িটি উদ্ধার করে পুলিশ।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    এপ্রিল 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « মার্চ   মে »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম