0

পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে দিনার গ্রেফতার : আইন শৃংখলা বাহিনীর অস্বীকার

 সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার র‍্যাবের হাতে আটক হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর থেকে নগর জুড়ে এমন খবর চাউর হলেও দিনারকে আটকের খবরটি সত্য নয় বলে দাবী করেছে র্যা ব। দিনারের পরিবার উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার উত্তরা থেকে গত মঙ্গলবার বিকেলে সাদা পোষাকধারী আইন শৃংখলা বাহিনীর একটি দল ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদকে আটক করে নিয়ে যায়। প্রতিদিন স্ত্রীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্টজনদের সাথে দিনার মোবাইল ফোনে কথা বললেও মঙ্গলবার বিকেল থেকেই দিনারের মোবাইল ফোনটি বন্ধ পান স্বজনরা। এরপর পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকন্ঠায় পড়েন। স্বজনরা দিনারের খোঁজ নিতে আইনশৃংখলা বাহিনীর সাথে দফায় দফায় যোগাযোগ করেও তার কোন সন্ধান পাননি। জানা গেছে, গত ২২ মার্চ দিবাগত রাতে নগরীর উপশহরে ছাত্রদল কর্মী মাহমুদ হোসেন শওকত খুন হন। শওকত প্রথমে মিরাবাজারের জামান গ্রুপে থাকলেও পরে যোগ দেন উপশহরের দিনার গ্রুপে। শওকত খুনের পর তার মা বাদী হয় শাহপরান থানায় হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলায় ইফতেখার আহমদ দিনারকে প্রধান আসামী করা হয়। এ ঘটনায় মিরাবাজার গ্রুপ ও দিনার গ্রুপের মধ্যে দেখা দেয় অস্থিরতা। দিনারকে গ্রেফতার করতে মাঠে নামে পুলিশ। গ্রেফতার এড়াতে দিনার আত্মগোপনে চলে যান। এক সময় রাজধানী ঢাকার উত্তরার একটি আবাসিক হোটেলে উঠেন। দিনারের ঘনিষ্ট একটি সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে উত্তরার ঐ হোটেল থেকে বের হওয়া মাত্র আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোষাকধারী দল ইফতেখার আহমদ দিনারকে আটক করে নিয়ে যায়। দিনারের আটকের বিষয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  এম ইলিয়াস আলী। উত্তরা থেকে দিনারকে তুলে নেয়া হয়েছে বলে বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন। এদিকে দিনার নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় তার বোন তামান্না বেগম শাহপরান থানায় জিডি করতে যান। এ সময় দিনারের আইনজীবী এডভোকেট মুখলেসুর রহমানও ছিলেন। পুলিশকে দিনারের নিখোঁজের ব্যাপারে অবহিত করে জিডি করতে চাইলে পুলিশ দিনারের বোনের জিডি গ্রহণ করেনি। পরে তারা বিফল হয়ে ফিরে আসেন। শাহপরান থানার ও সি এনামুল মনোয়ার সিলেটের ডাককে বলেছেন, দিনার তো আমার থানার একটি হত্যা মামলার আসামী। পুলিশ তাকে খুঁজছে। দিনারের পরিবারের কেউ জিডি করতে আসেননি বলে তিনি জানান। দিনারের সহোদর আশফাক আহমদ গতরাতে বলেন, ভাইয়ের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। আমরা টেনশনে আছি। ছাত্রদলের একাধিক সূত্র দাবী করেছে, জেলা ছাত্রদল নেতা দিনারকে আটকের পরও আইনশৃংখলা বাহিনী তা স্বীকার করছে না। দিনারের শ্বশুর ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল গাফফার বলেন, তার কোন সন্ধান পাচ্ছিনা। সবাই টেনশনে আছি। র‍্যাব-৯ এর ক্যাপ্টেন দেলোয়ার ছাত্রদল নেতা দিনার আটকের বিষয়টি অস্বীকার করেছেন। গতরাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    এপ্রিল 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « মার্চ   মে »
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম