সিলেট বেড়াতে এসে জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত : আহত ১
সংবাদদাতা : সিলেট বেড়াতে এসে জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে । সিলেট-তামাবিল সড়কের কাটাগাং এলাকায় একটি প্রাইভেট কার খাদে পড়ে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে একটি প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-ক-০৩-৩৯৫৪) ৫ যুবক জাফলং বেড়াতে আসেন। [...]











