0

আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে : অর্থমন্ত্রী আবুল মাল

সিলেট বাসীর স্বার্থেই আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে হবে : রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৪ মার্চ  সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে বিভিন্ন সভা সমাবেশ অব্যাহত। এসব সমাবেশে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সিলেটে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী এ সফরে সিলেটের জন্য ১০-১১ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। পৃথক সমাবেশে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সিলেট বাসীর স্বার্থেই আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করতে হবে। সিলেট বাসীর কথা শুনতেই তিনি ২৪ মার্চ আসছেন।শাহপরাণ থানা : রাতে শাহপরাণ গেইটে খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে তুলার জন্য এক পথ সভায় অর্থমন্ত্রী হিসেবে বক্তব্য রাখেন। খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনছার মিয়া মহালদার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিলেট জেলা মহানগর ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাগুলোতে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. একেএম আবদুল মুবিন ও রূপালী ব্যাংক চেয়ারম্যান ও অর্থনীতিবীদ ড. আহমদ আল কবীর  টুকের বাজার: বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটের সমাবেশকে সফল করে তুলতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার মাঠে টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। টুকেরবাজার ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ইউপি সদস্য শাহাব উদ্দিন লাল’র সভাপতিত্বে ও সদস্য সচিব রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অর্থমন্ত্রী বলেন, সিলেটে বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নগর উন্নয়নের জন্য বর্তমান সরকার ছাড়া এর আগে বড় ধরনের কোনো প্রকল্পের জন্য কেউ উদ্যোগ গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী এই সফরে সিলেটের প্রায় ১০-১১ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর ও উদ্বোধন করবেন। তিনি বলেন, বিগত তিন বছরে দেশে আগের চেয়ে এক কোটি টন খাদ্য উৎপাদন বেড়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে। যার ফলে দেশের মানুষ শান্তি ও নিরাপদে বসবাস করতে পারছে। অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এখন এক নন্দিত দেশ। বিশ্বের কঠিন অর্থনৈতিক সংকটাবস্থায় কিভাবে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে তার জন্য তারা আমাদেরকে বিভিন্ন সময় ডাকেন। এবং আমাদের পরামর্শ নেয়ার চেষ্টা করেন। এটা বাংলাদেশের বিরাট অর্জন। সভায় মন্ত্রী ২৪ মার্চ সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল ও স্বার্থক করে তুলার জন্য সু-শৃঙ্খলভাবে সবাইকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মকসুদ আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মো. আবদুল হক, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. উছতার আলী, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সহ সভাপতি মো. নুরুল হক, জেলা ছাত্রলীগ নেতা রেজাউর রহমান মোস্তাক, যুবলীগ নেতা ও ইউপি সদস্য গিয়াস উদ্দিন, আলামিন প্রমূখ। মন্ত্রী বিকেলে কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক কর্মী সভায় যোগদান করেন। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহিদ আলীর পরিচালনায় এ কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সুজাত আলী রফিক এবং সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। । কদমতলী: আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের সাথে জড়িয়ে আছে এ দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্য। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের কল্যাণে রাজনীতি করেন। সিলেটবাসীর সমস্যা ও সম্ভাবনার কথা শুনতেই তিনি ২৪ মার্চ সিলেট আসছেন। তাই সিলেটবাসীর স্বার্থে ২৪ মার্চ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবে। গতকাল বুধবার রাতে দক্ষিণ সুরমার কদমতলীতে ২৫, ২৬, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফলের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে রেলমন্ত্রী বিরোধী দল বিএনপির সমালোচনা করে বলেন- যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত জোট নানা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে বিচার বাঁধাগ্রস্থ করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন- বিএনপি-জামায়াত জোট জনগণের টাকা লুটপাট করেছে। খালেদা জিয়ার ছেলেরা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এখন তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন- জাতির জনক সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। ২৪ মার্চের জনসভা সফল করতে তিনি দলীয় নেতাকর্মী সহ সকলের প্রতি আহবান জানান। ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক হেলাল বক্সের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান এবং ২৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, নুরুল হুদা মুকুট, কবির উদ্দিন আহমদ, সামছুল ইসলাম, কফিল আহমদ চৌধুরী, কাউন্সিলর আসমা বেগম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আওলাদ, ছালেহ আহমদ, আমির উদ্দিন, এন ইসলাম, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, মুহিবুর রহমান শাহজাহান, ছালিস খান, আব্দুল জলিল মায়ন, শমসের আলম খালিক, শাহ আলম জুনেদ, আব্দুল বাছিত সেলিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান, সেলিম আহমদ সেমিম, তৌফিক বক্স লিপন, মুসফিক জায়গীরদার, শৈলেন কর, ছয়েফ খান, আকমল হোসেন মালাই, সায়েদ আহমদ, গুলজার আহমদ জগলু, আব্দুস ছাত্তার, বদরুল ইসলাম, জাকির হোসেন, সমশের সিরাজ সোহেল, শামীম কবির, আব্দুল আমিন, রফিক আহমদ, আফজল হোসেন, আয়ুব হোসেন, জয়নাল আবেদীন, উজ্জ্বল আহমদ, দুলাল আহমদ, শেখ আলী আশরাফ সোহেল, ইমরুল হাসান, শাহিন আহমদ ও কালাম আহমদ প্রমুখ। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে মৌবন মার্কেটের সামনে থেকে প্রচার মিছিল বের করে ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে। গোয়াইনঘাট: সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলের লক্ষে গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ‘র উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ‘র উদ্যোগে উপজেলা শহীদ মিনার থেকে এক প্রচার মিছিল শুরু হয় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মুখে গিয়ে মিছিল পরবর্তী এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছা-সেবকলীগ‘র সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী ছয়ফুল আলম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছা-সেবকলীগ‘র সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ‘র ভারপ্রাপ্ত সেক্রেটারী ইসমাইল আলী, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, ফারুক মেম্বার, জামাল মেম্বার, নবই মেম্বার, উপজেলা ছাত্রলীগ‘র সাবেক সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা তাজ উদ্দিন, সোহেল আহমদ, গোলাম করীম শামিম, ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদ, আলমি, সবুজ, পলাশ, ইলিয়াস, আলম, ডালিম, পান্না, জহিরুল প্রমুখ। দক্ষিণ সুনামগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪ মার্চের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগের উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৩ টায় সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানের ডুংরিয়া গ্রামের বাস ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ সদর আ’লীগ সভাপতি হাজী আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান এমপি। এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ওলামালীগ সভাপতি মাও: আব্দুল কাইয়ূম, দক্ষিণ সুনামগঞ্জ আ’লীগের সহ সভাপতি আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পুর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক খান, জয়কলস আ’লীগ সভাপতি হাজী তহুর আলী, আ’লীগ নেতা আবাব মিয়া, ফয়জুর রহমান, আবুল হুসেন, মুকিত মিয়া, সমুজ আলী, আকিক মিয়া, ফখরু মিয়া, নুর খান সহ প্রমুখ।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মার্চ 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « ফেব্রু   এপ্রি »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম