ওয়ান ইলেভেনের পরীক্ষিত নেতা ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন
সিলেট সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকী বলেছেন, ওয়ান ইলেভেনের রাজনৈতিক দলগুলোর ওপর যখন ১/১১ সরকার স্টীম রোলার চালাচ্ছিল ঠিক সেই সময়ে মরহুম খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির হালধরে সাহসী ভূমিকা পালন করেছেন। ১/১১ সরকারের দমন-নিপীড়ন নির্যাতন খন্দকার দেলোয়ার হোসেনকে ধাবিয়ে রাখতে পারেনি। খন্দকার দেলওয়ারের সাহসী ভূমিকায় সেই সময়ে বিএনপি জেগে উঠেছিল। শুধু খন্দকার দেলওয়ারের উপরই নির্যাতন হয়নি। তার ছেলে-মেয়েসহ পরিবার পরিজনের উপর ফখর উদ্দিন-মঈন উদ্দিন সরকার নির্যাতন করেছে। সকল নির্যাতন ভয়ভীতি উপেক্ষা করে একজন নির্বিক সৈনিকের মত দলকে নেতৃত্ব দিয়েছেন। আজ আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং যুগ যুগ ধরে স্মরণ রাখবো। তিনি আরো বলেন, খন্দকার দেলোয়ার হোসেন বিএনপি’র জন্য যে দায়িত্বশীল ভূমিকা পালন করে গেছেন এ জন্য তাকে স্মরণ রাখা বিএনপি’র নেতাকর্মীদের দায়িত্ব এবং কর্তব্য।
তিনি গতকাল সিলেট মহানগর বিএনপি উদ্যোগে বিএনপি’র সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত শোক সভা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মখসুদ আলী, তারেক রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, মহিলা সম্পাদিকা এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন, আফজাল উদ্দিন, আবুল হোসেন, আশরাফ উদ্দিন, যুবদল নেতা নজিবুর রহমান নজিব, সাবেক কমিশনার কামাল মিয়া, সোলায়মান হোসেন, লিয়াকত আলী, জিয়াউর রহমান দিপন, আজমল হোসেন, মুফতি নেহাল, খসরুজ্জামান, আব্দুল হাকিম, আমিনুর রশীদ খোকন, দুলাল আহমদ, সোহেল বাছিত, মকবুল হোসেন শিকদার, হুমায়ন আহমদ, বশির খান লাল, বেলাল আহমদ, আলী আকবর ফকির, জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা এমদাদুল হক , মির্জা সম্রাট হোসেন, ফাহিম আহমদ চৌধুরী, মলয় লাল ধর, মিনহাজ আহমদ পাঠান, সাদেক আহমদ জিতু, শামীম রেজা, সুদীপ জ্যোতি এস, কফিল হোসেন, হাসান আহমদ, জুনেদ আহমদ, সঞ্জিব দাস সাজু, আব্দুল আজিম জিলমান, টিপু আহমদ, সাদী খান, রুমন আহমদ, পার্থ রায়, লোকমান আহমদ, ইবনে জাহান তানবীর, আব্দুল মালিক আতিক, সামী আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।











