হাওয়াপাড়ায় দিনে দুপুরে ছিনতাই : বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলার চেইন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে দুর্বৃত্তরা হাওয়াপাড়ায় দিনে দুপুরে ছিনতাই : বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলার চেইন ও ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছে দুর্বৃত্তরা
নগরীর হাওয়াপাড়ায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর রিক্সা আটকে তার গলার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার দুপুর ১২টায় নয়াসড়ক থেকে হাওয়াপাড়া জামে মসজিদমুখী গলিতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ সুরমা থেকে রিক্সাযোগে ঐ বিশ্ববিদ্যালয় ছাত্রী চৌহাট্টার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাকে বহনকারী রিক্সাটি হাওয়াপাড়া গলিতে পৌছালে মোটর সাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তার রিক্সার গতিরোধ করে। তারা ঐ ছাত্রীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার গলার স্বর্ণের চেইন, ভ্যানিটি ব্যাগে থাকার নগদ আড়াই হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মোবাইল ফোনটি রাস্তায় ছূড়ে ফেলে পুনরায় মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। ঘটনার শিকার ঐ বিশ্ববিদ্যালয় ছাত্রী বাসায় ফিরে গিয়ে বিষয়টি তার আত্মীয় স্বজনকে অবহিত করেন। তবে, এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।











