বন্দর বাজারে মহিলার লক্ষাধিক টাকা ছিনতাই
নগরীর বন্দর বাজার থেকে অস্ত্রের মুখে জিন্মী করে দিন-দুপুরে এক মহিলার লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। শনিবার দুপুরে জেল রোড গলির মুখে এ ঘটনা ঘটে। এ সময় মহিলার শোরচিৎকারে জনতা এগিয়ে এসে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করলেও অপর জন পালিয়ে যায়। আটককৃতের নাম- জহিরুল ইসলাম (৩০)। সে শাহপরান থানার শিবগঞ্জ এলাকার সবুজবাগ আ/এ’র মৃত আব্দুল জব্বারের পুত্র।
ন্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল দুপুর ২ টার দিকে বন্দরবাজার করিম উল্লার সামন থেকে রিসকা যোগে সোহানীঘাট যাওয়ার পথে একটি মোটর সাইকেল যোগে দুই ছিনতাইকারী ওই মহিলার গতিরোধ করে ভ্যানিব্যাগে লক্ষাধিক টাকা ও গলা থেকে স্বর্নের চেইন ছিনিয়ে নেয়ার সময় তার আত্মচিৎকারে স্তানীয় লোকজন ছিনতাইকারী জহিরুল ইসলামকে হাতে-নাতে আটক করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।











