0

দক্ষিণ সুরমায় ১ম সিডনী সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের সিডনী ক্রিকেট ক্লাব আয়োজিত ১ম সিডনী সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  বুধবার বিকেলে আলী নগরস্থ উত্তরের মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি সদস্য শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স আলী ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী ও আসাদ্দর-জমিলা ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোঃ আরজুমন্দ আলী।
ক্লাব সভাপতি মোঃ ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সাচ্চু মিয়া, সমাজসেবী ইরশাদ আলী, মশাহিদ আলী, ওয়ারিছ আলী মাখন, আমির আলী, সিদ্দেক আলী। প্রধান অতিথির বক্তব্যে মোঃ আরজুমন্দ আলী বলেন, খেলাধুলা সমাজের অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি নীতি নৈতকতার শিক্ষা লাভ করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খালেদ আহমদ, রিপন আহমদ সোহাগ, ফখরুল আহমদ, ওলি আহমদ, আবুল কালাম আজাদ, আব্দুর রউফ, সাজু আহমদ, রিপন মিয়া, কবির আহমদ।
এলএলবি একাদশ ফুলদি বনাম ফরিদপুর একাদশের মধ্যকার খেলায় এলএলবি একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।প্রেস বিজ্ঞপ্তি

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    মার্চ 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
    « ফেব্রু   এপ্রি »
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম