গরীবের লাগি বয়স্ক ভাতা নাই বাবু !
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কাঁঠালতথী গ্রামের কনা শব্দকর ৭৫ বছর বয়স হলেও আজ পর্যন্ত কোন বয়স্ক ভাতা পাননি। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। ইউনিয়ন পরিষদে বার বার দরখাস্ত করা হলেও কনা শব্দকরের জন্য বয়স্ক ভাতা জুটেনি। মুন্সীবাজারে কনা শব্দকর দোকানের দ্বারে দ্বারে এসে ভিক্ষা করেছেন। “নমস্কার বাবু, আমি শ্বাস কষ্টে ভুগছি বাবু আমারে ভিক্ষা দেইন। বয়স কত প্রশ্ন করলে ৭৫ বছর উল্লেখ করেন। বয়স্ক ভাতা পান কি না প্রশ্ন করলে বলে উঠেন গরীবের লাগি বয়স্ক ভাতা নাই বাবু, ইতা সব বড়লোকের লাগি।” কনা শব্দকর জীবনের শেষ প্রান্তে এসে একমুঠো ভাতের জন্য দোকানের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াচ্ছেন। স্ত্রী ও ৪ মেয়ের জনক কনা শব্দকর ৩ মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। বর্তমান মেয়ে বিয়ের উপযুক্ত। স্ত্রী সন্তানকে নিয়ে অনাহারে অর্ধহারে মানবেতন জীবন যাপন করছেন। ভিক্ষা মার্গ করে কোন রকম এক বেলা খাবার জুটে, বাকি দু’বেলা অপোষ থাকতে হয়। কণা শব্দকর বলেন, বয়স্ক ভাতার জন্য বার বার ইউনিয়ন পরিষদে দরখাস্ত করেছেন। তবুও বয়স্ক ভাতা কপালে জুটেনি। এব্যাপারে সংশিষ্ট কর্তৃপ নজর দেবেন কি ?











