কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪
কানাইঘাট উপজেলার উজান বারাপৈত গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন গুরুতর এরা হলেন উজান বারাপৈত গ্রামের মৃত মুজাফ্ফার আলীর পুত্র নাসির উদ্দিন (৪৫) এবং মৃত রশিদ আলীর পুত্র আব্দুস সালাম (৫০) কে গুরতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
জানা যায় গত ২৮ফেব্র“য়ারী সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয় এক পর্যায়ে প্রতি পক্ষ বন্যপ্রণী শিকার করার অস্ত্র দিয়ে আঘাত করে এবং গাথা অস্ত্রসহ ওসমানী মেডিকেলে গভীর রাতে ভর্তি করা হয় এবং অস্ত্রপাচারের মাধ্যমে বের করা হয়।











