স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দশ হাজার টাকা জরিমানা
সংবাদদাতা, ওসমানীনগর
ওসমানীনগরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে সোহেল রাণা (১৮) নামের এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাজা মিয়ার ছেলে। গত সোমবার রাত ৮টার দিকে ওসমানীনগর থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়।
জানা যায়, ওসমানীনগরের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের এক ছাত্রী বাড়ি ফেরার পথে সোহেল নামের যুবকটি তার পিছু নিয়ে উত্যক্ত করার চেষ্টা করে। এসময় স্থানীয় এলাকাবাসি বিষয়টি ল করলে তাকে সোহেলকে আটক করে ওসমানীনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। সন্ধ্যার পর উপজেলা সহকারী ভূমি কমিশনারের নেতৃত্বে ওসমানীনগর থানায় ভ্রাম্যমান আদালত বসে। এসময় আদালত সোহেলকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের জেলের রায় প্রদান করে।
ওসমানীনগর থানার এসআই মফিজুল আলম বলেন, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এলাকাবাসী সোহেলকে আটক করে আমাদের কাছে সোপর্দ করলে ভ্রাম্যমান আদালত বসে তার বিরুদ্ধে জেল জরিমানার রায় প্রদান করেন।
উপজেলা সহকারী ভূমি কমিশনার নুরুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবককে জেল জরিমানা করা হয়েছে।











