রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে ২টি বিরল প্রজাতির গন্ধ গোকুল প্রাণি অবমুক্ত করা হয়েছে
সংবাদদাতা চুনারুঘাট থেকে চুনারুঘাটের রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে ২টি বিরল প্রজাতির গন্ধ গোকুল প্রাণি অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা এ প্রাণি দুটি অবমুক্ত করেন। বিরল প্রজাতির এ প্রাণিগুলো রবিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার কলিমনগর থেকে জনতা আটক করে।











