0

এলজিডির কন্ট্রাক্টর সাহেদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের, আটক ১

স্টাফ রিপোর্ট :
সিলেট বনফুলের সাবেক ডিজিএম ও বর্তমান এলজিডির কন্ট্রাক্টর সাহেদের উপর হামলার ঘটনায় গোলাপগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২১, তারিখ ২৪/০২/১২ইং। মামলার বাদী মোগলাবাজার থানার মায়াদরপুর গ্রামের হাজী ইলিয়াছ মিয়ার ছেলে আহত সাহেদ আহমদ।
মামলার আসামীরা হচ্ছে, মৃত সুরুজ আলীর ছেলে উছমান আলী, একই উপজেলার ফুলসাইন্দ নাগরবাড়ী গ্রামের সালমান আলী, জাঙ্গালহাটা গ্রামের চান মিয়ার ছেলে রুম্মান আহমদ, ফকির টিলা গ্রামের মাহমুদ হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, দাউদপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে ওয়েছ আহমদ, জাঙ্গালহাটা গ্রামের লুৎফুর রহমানের ছেলে লায়েক আহমদ, ফুলসাইন্দ গ্রামের ময়না মিয়ার ছেলে বেলাল আহমদ, মামলার ১নং আসামী উছমান আলীকে শুক্রবা বিকেল ৩টায় গোলাপগঞ্জ থানার এসআই মামুনের নেতৃত্বে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে সাহেদ উল্লেখ করেন ২৩ ফেব্র“য়ারী রাত সাড়ে ৮টায় পূর্ব শত্র“তার জের ধরে বিবাদীরা তাকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুত্বর জখমের পর মৃত ভেবে ফেলে দেয় রাস্তায়। দুবৃত্তরা সাহেদের দুচোখে এসিড ঢালার পাশাপাশি স্ক্রু ড্রাইভার দিয়ে তার দুচোখ উপড়ে ফেলার জন্য চালায় বর্বর নির্যাতন। মুমুর্ষ আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় সিলেট ওসমানী হাসপাতালে।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    ফেব্রুয়ারি 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
        মার্চ »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    2526272829  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম