0

ফেসবুক হ্যাক করায় বৃটিশ ছাত্র জেলে

প্রযুক্তি বিশ্বে বছরের শুরুতে হ্যাকারদের দৌরাত্বের কারণে কোণঠাসা প্রযুক্তিবিদরা। যে কারণে তাদের নতুন করে চিন্তায়ও পড়তে হচ্ছে। চলতি মাসে একের পর এক বড় বড় সংস্থার ওয়েব সাইট হ্যাক হওয়ার কারণে হ্যাকারদের বিষয়ে জনসচেতনতা গড়ে তুলছে অনেক সংস্থা।এই যখন অবস্থা তথ্য ও প্রযুক্তি বিশ্বের খবরাখবরে তখন ফেসবুক হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য চুরির দায়ে এক বৃটিশ নাগরিককে আট মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ফেসবুকের নেটওয়ার্ক থেকে তাদের তথ্য চুরি করেছেন গ্লেন ম্যাংহাম নামের ২৬ বছরের এই বৃটিশ ছাত্র।তবে সে ঠিক কি তথ্য চুরি করেছে সেটা স্পষ্ট করে জানা যায়নি।একটি সূত্র জানায়, সে এই কাজ করেছে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। গত বছরের মে মাসে ফেসবুক কর্তৃপক্ষ বিষয়টি লক্ষ্য করে এবং এফবিআইকে জানায়। তারা উৎস খুঁজতে গিয়ে এই বৃটিশ ছাত্রের পরিচয় পায় এবং তাকে গ্রেপ্তার করে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ।বিচারক অবশ্য বলেছেন, তিনি আর্থিক সুবিধা পেতে চেষ্টা করেননি। তাকে শাস্তি দেয়া হয়েছে ফেসবুকের ক্ষতি করার কারণে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইটের একেবারে ভেতরের তথ্য চুরি করা তাদের বড় ধরনের ক্ষতির কারণ।বর্তমানে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮৫ কোটি।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    ফেব্রুয়ারি 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
        মার্চ »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    2526272829  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম