খাদিমপাড়ার মঞ্জিল হত্যাকান্ড : অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে মামলা
গত শনিবার ভোররাত সাড়ে তিনটায় অজ্ঞাতনামা ডাকাতরা হত্যা করে ব্যবসায়ী মঞ্জিল উদ্দিনকে। এ ঘটনায় নিহতের স্ত্রী হোসনা বেগম বাদী হয়ে ৮/১০ জন অজ্ঞাতনামা ডাকাতদের আসামী করে দায়ের করেছেন হত্যা মামলা, মামলা নং-১৫, তারিখ- ১৮/২/১২ইং।
মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান থানার এসআই আব্দুল আউয়াল প্রকৃত আসামীদের গ্রেফতারে চারিদিকে অভিযান অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য, শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে ও নগরীর কালিঘাটের ব্যবসায়ী মঞ্জিল উদ্দিনসহ পরিবারের সবাই বাসায় ঘুমিয়ে থাকা অবস্থায় অস্ত্রধারী ডাকাতরা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে ডাকাতরা ঘরের ভেতর মালামাল লুন্টনের পাশাপাশি গুলি চালিয়ে মঞ্জিলকে হত্যা করে।











