0
আম্বরখানা কলেজে সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুশঠিতঃ সকল ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করতে হবে : আশফাক আহমদ
আম্বরখানা বালিকা বিদ্যালয় ও কলেজে বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল গতকাল শনিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ এর সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক আবুল কালামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করে দশম শ্রেণীর ছাত্রী রেহানা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা আবু তায়্যিব সৎপুরী, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েছ লোদী, পরিচালনা পরিষদের সদস্য মালিক হোসেন, গৌছুর রহমান, জুবায়ের রকিব চৌধুরী, আতোয়ার খান, পীর সিরাজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জমির উদ্দিন, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী অধ্যাপক এম এ জামান। প্রধান অতিথি আশফাক আহমদ তাঁর বক্তব্যে বলেন, নবীর আদর্শের কথা মুখে বললে হবে না। কাজে ও কর্মে এ বাস্তব পতিফলন ঘটাতে হবে। আল্লার হুকুম ও নবীর তরিকা নিজ নিজ অবস্থান থেকে সবাইকে পালন করলেই সব কিছুর মঙ্গল সম্ভব। প্রধান বক্তা মাওলানা আবু তায়্যিব সৎপুলী বলেন, ‘‘নবী করিম (সাঃ) ছিলেন বিশ্বমানবতার শিক্ষক, সুপ্ত প্রতিভাকে বিকশিত করার নাম হলো শিক্ষা’’। তিনি আরও বলেন, আমাদের সংস্কৃতির আদর্শ হলেন হযরত মোহাম্মদ (সাঃ)। তিনি বলেন, আমাদের সবাইকে প্রিয় নবীর জীবনকে আদর্শ হিসেবে অনুসরণ করে জীবন অতিবাহিত করার মাধ্যমে ইহলৌকিক ও পারলৌকিক জীবনে মঙ্গল সাধন সম্ভব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপিকা রেবিনা আক্তার চৌধুরী, সিনিয়র শিক্ষিকা মিসেস রেহানা বেগম প্রমুখ। সিরাত মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করে অত্র প্রতিষ্ঠানের ছাত্রী মাহদিয়া সিদ্দিকা মীম, রেহানা আক্তার, মুনতাহীনা মুবিন প্রমুখ।-বিজ্ঞপ্তি











