0

বৃন্দাবন কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২৫ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ, ভাংচুর, গ্রেফতার ১২

সংবাদদাতা, হবিগঞ্জ
হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে শনিবার দুপুরে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে উভয়পক্ষের ২৫ নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ সময় উচ্ছৃংখল কর্মীরা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ১০/১২টি কক্ষ ভাংচুর করেছে। এ ছাড়া ছাত্রদলের ১২ নেতাকে আটক করেছে। এ ঘটনায় শহরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরের বিরুদ্ধে শ্লোগান দিয়ে পাল্টাপাল্টি মিছিল করছে।
কলেজ সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে আগামী ২২ ফেব্র“য়ারি কলেজ ছাত্রলীগের সম্মেলন উপলক্ষ্যে ছাত্রলীগ কলেজে মিছিল বের করে। এ সময় কলেজ ছাত্রদলও পাল্টা মিছিল বের করে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আহত কলেজ ছাত্রলীগ নেতা একুশ উদযাপন কমিটির আহ্বায়ক শাহ জালাল উদ্দিন জুয়েল (২২) ও ছাত্রলীগ নেতা হিমেলকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান (২০), ফয়ছল চৌধুরী (২৮), হিমেল (২০), কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান শাওন (২০), ছাত্রদল নেতা অনুপ রায়, জিবলু, শিপন ও সাজনসহ ২৫ জন আহত হয়েছে।খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ নিতে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া ছাত্রদল নেতা মহিবুর রহমান শাওন (২০), অনুপ রায়, জিবলু  শিপনসহ ১২ জনকে আটক করে।সংঘর্ষকারীরা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ভবনের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাংচুর করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল  জানান, ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদলের কর্মীরা হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রদলের হামলায় ছাত্রলীগের ১২ নেতাকর্মী আহত হয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ জানান, ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা পুিলশের সহযোগিতায় ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছে।

About the Author

মন্তব্য দিন

You must be logged in to post a comment.

  • Bangla Radio 24

  • ফায়ারফক্সে স্বয়ংক্রীয় ক্রিকেট স্কোর দেখুন

  • বিজ্ঞাপন

  • সিলেট সংবাদ ডটকম

  • কোন বাঁধা মানবো না


  • ......................

  • ক্যালেন্ডার

  • 123 ...................... slide11
  • অনুসন্ধান-ক্যালেন্ডার

    ফেব্রুয়ারি 2012
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র
        মার্চ »
     123
    45678910
    11121314151617
    18192021222324
    2526272829  
  • Recent Comments

  • বিজ্ঞাপনের জন্য বরাদ্দ। আমাদের ওয়েব সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন। ইমেইল: sylhetsangbad24[@]gmail.com,

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 222222221
  • নচিকেতা-বৃদ্ধাশ্রম