মুন্সিপাড়া ইয়ং ব্রাদাস ক্লাবের উদ্যোগে সিলেট পুলিশ লাইন মাঠে জার্সি বিতরণ
সিলেট পুলিশ লাইন মাঠে গতকাল শুক্রবার নগরীর মুন্সিপাড়া ইয়ং ব্রাদাস ক্লাবের উদ্যোগে সিলেট রেঞ্জের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণী অনুষ্ঠানে সিলেট পুলিশ সুপার সাখাওয়াত হোসেনের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
জার্সি বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস, মুন্সিপাড়া ইয়াং ব্রাদাস ক্লাবের সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরী, এস.আই আকছির মিয়া, হাবিলদার মেজর মজির উদ্দিন প্রমুখ।











