বন্দরবাজারে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিসহ আটক –১
সিলেট নগরীর বন্দরবাজারে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ আরও এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ছিনতাইকালে হাতেনাতে আটক ২ আসামির স্বীকারোক্তির ভিত্তিতে গতকাল ভোররাতে পুলিশ শাহপরান এলাকা থেকে মনছুর আলী ওরফে উজ্জল নামের এক ছিনতাইকারীকে আটক করেন। সে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে।











