সাংবাদিক খুন ভাইসহ আটক ২
সিলেট সংবাদঃ রাজধানীতে সাংবাদিক দম্পতি খুন হওয়ার ঘটনায় নিহত মেহেরুন রুনির ছোট ভাইসহ নওয়াজেশ আলম রোমান এবং ওই বাসার নিরাপত্তা কর্মী হুমায়ুন কবিরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।শনিবার সকালে রোমান ওই বাসায় গেলে তাকে আটক করে গোয়েন্দারা।গোয়েন্দা সূত্র জানিয়েছে, খুন হওয়া দম্পতির শুক্রবার রাতের মোবাইল কল লিস্ট চেক করে রোমানকে আটক করা হয়েছে। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র।এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার নিরাপত্তা কর্মী হুমায়ুন কবিরকে আটক করা হয়।গত শুক্রবার গভীর রাতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় খুন হন।











