সিলেটে হত্যা মামলায় ৩ যুবকের যাবজ্জীবন
সুলতান আহমদ সুমন : সিলেটের পশ্চিম পীর মহল্লায় হত্যা মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের ঘোষণা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলিপ কুমার কর এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত হাজতি আসামিরা হচ্ছে সিলেট নগরীর খাসদবির এলাকার বন্ধন ১/৫ বাসার [...]











