চুনারুঘাটে দরিদ্র পরিবারের মহিলাকে ঘর নির্মাণ করে দিলেন রোটারী ক্লাব সিলেট সেন্ট্রাল নেতৃবৃন্দ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরপুর গ্রামের এক মুক্তিযোদ্ধার কন্যা দরিদ্র পরিবারের এক মহিলাকে ঘর নির্মাণ করে দিয়েছেন রোটারী ক্লাব সিলেট সেন্ট্রালের নেতৃবৃন্দ। শনিবার সকাল ১১টায় ক্লাবের সভাপতি আফছর আহমদ বকুলের সভাপতিত্বে ও সাব্বির আহমেদের পরিচালনায় ঘর হস্তান্তরের পূর্বে এক সংপ্তি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান [...]











