ফেন্সিডিল রাখার অপরাধে সিলেটে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান
স্টাফ রিপোর্টার ফেন্সিডিল রাখার অপরাধে সিলেটে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক দিলিপ কুমার দেবনাথ এ রায় ঘোষণা করে। রায়ে অভিযুক্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাকলা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল হাকিম ও একই উপজেলার সাদিয়া গ্রামের ময়নুল হোসেনের ছেলে আক্তার হোসেন।











